Wednesday, October 2, 2024

ঢাকায় রাতভর বৃষ্টি, চলতে পারে শনিবার পর্যন্ত

 

    বৃষ্টিতে পানি জমেছে রাজধানীর মৌচাক মোড়ের রাস্তায়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে

রাজধানীতে গতকাল বুধবার সন্ধ্যা থেকেই মুষলধারে নেমেছে বৃষ্টি। রাতভর থেমে থেমে বৃষ্টি চলেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত বৃষ্টি হয়েছে। কখনো জোরে, কখনো ঝিরিঝিরি।


গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিতে ঢাকার শান্তিনগর, মালিবাগ, মৌচাক, রাজারবাগ, পল্টন, মতিঝিল কলোনি, গ্রিন রোড, ফকিরাপুলের  অনেক রাস্তায় পানি জমে যায়। 


আজ সকাল সাড়ে সাতটা পর্যন্ত এসব রাস্তায় কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি দেখা গেছে। এতে বিভিন্ন প্রয়োজনে যাঁরা রাস্তায় বের হয়েছেন, তাঁদের ভোগান্তি বেড়েছে।


বিশেষ করে কর্মস্থলগামী ও স্কুলগামীদের ভোগান্তি বেশি। দেশের বিভিন্ন স্থানে গত মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজও ঢাকাসহ অনেক জায়গায় আকাশ মেঘলা।


আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। 


এর ফলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

No comments:

Post a Comment

  ভারী বৃষ্টি চলতে পারে দুই দিন, ঢাকায় সারা দিন হতে পারে থেমে থেমে           চট্টগ্রাম নগরের শমসেরপাড়ার যত দূর চোখ যায়, শুধু পানি আর পানি   ...