Monday, April 22, 2024

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট

 

    ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

তিন দিনের সফরে গতকাল সোমবার পাকিস্তানে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সফরের প্রথম দিনে গতকাল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। চলতি বছরের শুরুতে ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল।


কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এ কারণে ইব্রাহিম রাইসির এ সফর বিশেষ কারণে উল্লেখযোগ্য। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে দুই রাষ্ট্রনেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছেন। বিশেষ করে বাণিজ্য ও যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। এ ছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশের যৌথভাবে কাজ করার গুরুত্বের ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা।

No comments:

Post a Comment

  ভারী বৃষ্টি চলতে পারে দুই দিন, ঢাকায় সারা দিন হতে পারে থেমে থেমে           চট্টগ্রাম নগরের শমসেরপাড়ার যত দূর চোখ যায়, শুধু পানি আর পানি   ...