Sunday, December 31, 2023

লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

 

    গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও আশপাশের নৌসীমায় কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে

লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ড্রোনগুলো ছোড়া হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম বলেছে, সিঙ্গাপুরের পতাকাবাহী ও ডেনমার্কের মালিকানায় পরিচালিত একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার খবর পেয়েছে তারা। ওই জাহাজ থেকেই খবরটি জানানো হয়।


পরে ক্ষেপণাস্ত্র–বিধ্বংসী মার্কিন জাহাজ ইউএসএস গ্রেভলি ও ইউএসএস লাবুন ওই জাহাজটিকে সহায়তা দেয়। তখন গ্রেভলি জাহাজ থেকে জাহাজ–বিধ্বংসী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেনের হুতিনিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ছোড়া হয়েছে।


সেন্টকম বলেছে, এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

সেন্টকম বলেছে, ১৯ নভেম্বর থেকে আন্তর্জাতিক চলাচলের এই পথে এটি হুতিদের ২৩তম হামলা।

No comments:

Post a Comment

  ভারী বৃষ্টি চলতে পারে দুই দিন, ঢাকায় সারা দিন হতে পারে থেমে থেমে           চট্টগ্রাম নগরের শমসেরপাড়ার যত দূর চোখ যায়, শুধু পানি আর পানি   ...