Saturday, April 6, 2024

বৃষ্টি আর গরম নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

 

    ঢাকার আকাশ আজ রোববার সকাল থেকেই মেঘলা। 

রাজধানীর আকাশ আজ রোববার সকালে মেঘলা। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির সঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।


কাল সোমবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে।


চট্টগ্রামের কিছু অংশ এবং রংপুর বিভাগের কিছু অংশ বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্রই আকাশ আজ মেঘলা।


আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ আজ সকালে প্রথম আলোকে বলেন, রাজধানীতে আজ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


চট্টগ্রাম বিভাগের কিছু অংশ এবং রংপুর বিভাগের কিছু জায়গা বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্রই আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাচ্ছে, মূলত পশ্চিমে লঘুচাপের কারণেই এই বৃষ্টি।


মো. বজলুর রশিদ আরও বলেন, কাল ও পরশুও কিছুটা বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা বেশ খানিকটা কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে, সে অনুযায়ী এ মাসে আরও কয়েকটি তাপপ্রবাহ হতে পারে। এ ছাড়া এ মাসে তীব্র কালবৈশাখীর আশঙ্কা আছে।

No comments:

Post a Comment

  ভারী বৃষ্টি চলতে পারে দুই দিন, ঢাকায় সারা দিন হতে পারে থেমে থেমে           চট্টগ্রাম নগরের শমসেরপাড়ার যত দূর চোখ যায়, শুধু পানি আর পানি   ...