Wednesday, February 21, 2024

রাজধানীসহ বিভিন্ন স্থানে মেঘলা আকাশ, কয়েকটি স্থানে বৃষ্টির পূর্বাভাস

 

    আবহাওয়া অধিদপ্তর

সকাল থেকেই আজ বৃহস্পতিবার রাজধানীর আকাশ মেঘলা। তবে বেলা বেড়ে যাওয়ার পর কিছুটা রোদ উঠেছে। এমন অবস্থা দেশের ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের বিভিন্ন স্থানে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এসব বিভাগের কয়েকটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে।


গতকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। তবে মেঘলা আকাশ ও সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমবে না বলেই আবহাওয়া অফিসের পূর্বাভাস।


পশ্চিমা লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে আকাশ এমন মেঘলা এবং বৃষ্টি। গতকাল বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি স্থানে বৃষ্টি হয়। এর মধ্যে হাতিয়ায় ২৩ মিলিমিটার, বরিশালে ১৫, হিজলায় ১৪, চাঁদপুরে ৭, কুড়িগ্রামের রাজারহাট এবং ভোলায় ৩ মিলিমিটার করে বৃষ্টি হয়।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ বলেন, গতকাল বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি হলেও আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের দু–এক স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রাজধানীতে কিছু সময় রোদও উঠতে পারে।


আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলিতে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

No comments:

Post a Comment

  ভারী বৃষ্টি চলতে পারে দুই দিন, ঢাকায় সারা দিন হতে পারে থেমে থেমে           চট্টগ্রাম নগরের শমসেরপাড়ার যত দূর চোখ যায়, শুধু পানি আর পানি   ...