Monday, January 22, 2024

ঢাকাসহ চার বিভাগে শৈত্যপ্রবাহ, দুই জেলায় তাপমাত্রা নামল ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে

 

    সীতাকুণ্ডের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। তবু কর্মস্থলে ছুটছেন কর্মজীবীরা। আজ সকাল আটটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায়

রাজধানীসহ দেশের সর্বত্র আজ মঙ্গলবার শীতের প্রকোপ আরও বেড়েছে। আজ চলতি মৌসুমে রাজধানী এবং সেই সঙ্গে দেশেরও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হলো।


রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। এর পাশাপাশি আজ চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকাসহ দেশের চার বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, আজ ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকার স্টেশনের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস হলেও স্থানগুলোর তাপমাত্রা ১০–এর নিচে। তাই এখানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।


চার বিভাগ ছাড়াও মৌলভীবাজার, ভোলা, কুমিল্লা ও বরিশাল জেলাতেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

তবে জানুয়ারি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীত বাড়তে শুরু করেছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।


আবুল কালাম মল্লিক বলেন, আগামীকালও দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। তবে তা মাঝারি না হয়ে মৃদু হতে পারে।

No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...