Tuesday, January 9, 2024

নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন কাল

 

    জাতীয় সংসদ ভবন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আগামীকাল বুধবার। কাল সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।


চলতি একাদশ সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ও স্পিকারের ব্যক্তিগত সচিব কামাল বিল্লাহ এই তথ্য জানান।


৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে, স্বতন্ত্র প্রার্থী জিতেছে ৬২ আসনে। আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে দুটি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।


এই নির্বাচনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি। আজ মঙ্গলবারের মধ্যেই গেজেট প্রকাশের জন্য কাজ চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।


সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের পর নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে যদি স্পিকার সংসদ সদস্যদের শপথ পাঠ পরিচালনা করতে না পারেন বা না করেন তাহলে এর পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পাঠ পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।


আর কোনো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে তিনি শপথ না নিলে তাঁর আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।


গত সংসদ নির্বাচনে জয়ী হয়েও নির্ধারিত এই সময়ের মধ্যে শপথ না নেওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল।


সাধারণত বেশি আসন পাওয়া দলের সংসদ সদস্যরা প্রথমে এবং এরপর পর্যায়ক্রমে অন্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে থাকেন।


No comments:

Post a Comment

Is Musk growing distant from the Trump administration over tariffs?

         Tesla CEO Elon Musk   Elon Musk has made several posts on social media criticizing a top White House adviser for US President ...